ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তৃতীয় লিঙ্গের মানুষদের কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান

কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা। সোমবার দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলা'র আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সৈকতের জিরো পয়েন্টের ১ কিলোমিটার এলাকায় জুড়ে পড়ে থাকা ময়লা অবর্জনা পরিচ্ছন্ন করেন তারা।


 এর আগে রবিবার বিকালে তৃতীয় লিঙ্গের এসব মানুষদের নিয়ে ম্যারাথান অনুষ্ঠিত হয়। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জন সহ বৃহন্নলার'র ২৫ জন সদস্য অংশ গ্রহন করে। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে শিশুকাল থেকেই যাতে আলাদা বৈষম্য তৈরী না হয় এজন্য তাদের এ আয়োজন বলে জানান আয়োজকরা।

ads
ads
ads

Our Facebook Page

↑